Fresher vs Experience

26 Dec 2025

Fresher vs Experience

❝ চাকরি চায় Experience—
কিন্তু ফ্রেশাররা Experience পাবে কোথা থেকে??? ❞

এই এক প্রশ্নে আটকে আছে হাজারো মেধাবী স্টুডেন্ট।
কিন্তু একটা সত্য কেউ বলে না—

👉 রিক্রুটাররা যে Experience চায়, সেটা বেশিরভাগ ফ্রেশার ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে।
শুধু তারা বুঝতে পারে না।

🎯 রিক্রুটারদের কাছে Experience মানে কী?

❌ শুধু চাকরির বছর নয়
❌ শুধু কোম্পানির নাম নয়

**Experience মানে— আপনি কি বাস্তবে কিছু করে দেখিয়েছেন?**

রিক্রুটাররা মূলত ৪টা জিনিস খোঁজে👇
✅ Skill Application – শেখা স্কিল ব্যবহার করেছেন কি?
✅ Responsibility – দায়িত্ব নিয়ে কাজ করেছেন কি?
✅ Problem Solving – সমস্যা দেখে সমাধান করেছেন কি?
✅ Consistency – নিয়মিত কাজ করার প্রমাণ আছে কি?

👉 এই ৪টা থাকলেই আপনি **Fresher হয়েও Experienced.**

🚫 ফ্রেশারদের সবচেয়ে বড় ভুল ধারণা

❌ “চাকরি ছাড়া Experience হয় না”
❌ “Internship না থাকলে CV ফাঁকা”
❌ “CGPA থাকলেই চলবে”

📌 আজকের জব মার্কেটে সত্যটা হলো:
**Skill + Evidence > CGPA**

🔍 রিক্রুটাররা ফ্রেশারদের Experience কীভাবে যাচাই করে?

তারা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে👇
✔ তুমি কী করতে পারো? (Skill)
✔ কোথায় ব্যবহার করেছো? (Practical Exposure)
✔ কী রেজাল্ট এসেছে? (Outcome)
✔ কী শিখেছো? (Growth Mindset)

👉 এই ৪টার উত্তর দিতে পারলেই আপনি **Strong Candidate**।

🛠 স্টুডেন্ট অবস্থায় Experience বানানোর ৫টি প্রমাণিত উপায়

1️⃣ Internship (Paid/Unpaid | Onsite/Remote)
Company | Startup | NGO
✍ CV-তে লিখুন:
*Worked as a Content Intern and assisted in planning weekly campaigns.*